1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় কৃষকের ভুট্টা গাছ কেটে নষ্ট করার অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

হাতীবান্ধায় কৃষকের ভুট্টা গাছ কেটে নষ্ট করার অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের ১ শতাংশ জমির ভুট্টার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গত ৮ মার্চ সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামে এই গাছ কেটে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জমির মালিক আছির উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল হাইয়ের দুই পুত্র ফারুক হেসেন ও দুখু মিয়া এবং একই গ্রামের সালু মিয়া, রাফিয়া খাতুন, আছিয়া খাতুন।

ভুক্তভোগী কৃষক আছির উদ্দিন জানান, ওই জমিতে তিনি নিয়মিত ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন। চলতি মৌসুমে ভুট্টার আবাদ করেছেন তিনি। এরই মধ্যে গত ৮ মার্চ সকাল ৯টার দিকে অভিযুক্তরা অবৈধভাবে তাদের জমি দাবি করে প্রায় ১ শতক জমির ভুট্টা গাছ গোড়া থেকে কেটে ফেলে দেন। এতে প্রায় দুই হাজার টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন। এ সময় তিনি বাঁধা দিতে গেলে তাকে এবং তার স্বজনদের মারধর করেন তারা৷

তিনি আরো জানান, এর আগে ওই জমি নিয়ে বিরোধের কারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারা মোতাবেক একটি পিটিশন মামলা (নং ৭৭৯/২৪) চলমান রয়েছে। আদালতের আদেশে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে হাতীবান্ধা থানা থেকে উভয় পক্ষকে নোটিশ দিয়ে জমিতে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )