1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দক্ষ প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছে রৌমারীর কৃষি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দক্ষ প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছে রৌমারীর কৃষি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৮৭ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় সফলভাবে সম্পন্ন হয়েছে ৪ দিন ব্যাপী ক্লাইমেট-নিউট্রিশন ইন্টিগ্রেটেড মডেল কৃষি বিষয়ক প্রশিক্ষণ। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

প্রশিক্ষার্থী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জলবায়ু, বসতবাড়িতে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ শাক-সবজি উৎপাদন সম্পর্কে জ্ঞান লাভ করছে। এ প্রশিক্ষণটি বিনামূল্যে এসএসিপি-রেইনস প্রকল্পভুক্ত কৃষক ও কৃষাণিদের মাঝে প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে রৌমারীতে কৃষি প্রযুক্তি একধাপ এগিয়ে যাচ্ছে ও নিরাপদ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

 

প্রশিক্ষার্থী কৃষানি হাসিনা বেগম বলেন, স্যারেরা আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে প্রশিক্ষণ প্রদান করছেন ও কীভাবে নিজের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন করা যায়, আমরা সে বিষয়ে জানতে পেয়েছি।আরেক প্রশিক্ষার্থী কৃষক মকবুল হোসেন বলেন, নিজেদের বাসার গৃহস্থালির আবর্জনা ও গরু, ছাগলের গোবরের মাধ্যমে কীভাবে ভোর্সি কলেম্পাস্ট তৈরি করে আত্মনির্ভর হওয়া যায়। সে বিষয়ে আমরা জানতে পাচ্ছি।

 

অন্য আরেক কৃষানি লাভলী আক্তার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ৬০০ হারে রিভলভিং ফান্ড কীভাবে আত্মনির্ভর ও স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবো, সে বিষয়ে দক্ষতা অর্জন করছি। কথা হয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কৃষক ও কৃষানি পরিবেশ বান্ধব কৃষি, জলবায়ু, সহিষ্ণু কৃষি, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ কৃষি সম্পর্কে জ্ঞান লাভ করছেন ও কীভাবে, আত্মনির্ভর হওয়া যায় এবং নিজেদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করা যায়, তা শিখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )