1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৭৭ জন দেখেছেন

`নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা ২০২৫ -এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে (রবিবার) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর, র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি’র সভাপতিত্বে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমূল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। মেলায় ভূমি কর প্রদানের গুরুত্ব, অনলাইনে ভূমিসেবা প্রাপ্তির নির্দেশনা, নামজারি সম্পর্কে আলোচনাসহ ভূমি সংক্রান্ত নানা বিষয়ে সেবা প্রদানের লক্ষ্যে স্টল বসানো হয়। মেলায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ , ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন মহল, সেবা গ্রহীতা ও সাংবাদিকবৃন্দ। মেলায় সেবা গ্রহিতারা যেন ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা নিতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা দেন গজঘণ্টা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
ভূমি সেবা গ্রহীতা গঙ্গাচড়া সদর ইউপি সদস্য ওয়াহেদুল করিম রাসেল বলেন, আমি আমার ব্যক্তি
মালিকানা জমির নিয়মানুযায়ী নামজারির আবেদন করি। মাত্র চার দিনের মধ্য কোন দালাল ছাড়াই নামজারি পেয়েছি। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। এতেই প্রমাণিত হয় ভূমি সেবা কতটা জনবান্ধন ও হয়রানি মুক্ত হয়েছে।
বড়বিল ইউনিয়নের সেবাগ্রহীতা উম্মেকুলছুম বলেন, আমি অনলাইনে নামজারি আবেদন করে ঘরে বসেই নামজারি পেয়েছি। নির্বিঘ্নে সেবা প্রদানের জন্য উপজেলা সহকারী কমিশনার স্যারকে ধন্যবাদ।
মেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষে মাহফুজার রহমান (মাহফুজ),গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, সাংবাদিক সমন্বয় পরিষদের মজিদ কাজল, এনসিপির রিফাত চৌধুরী, গণঅধিকার পরিষদের আসাদুল্লাহ শেরে খোদা, ইসলামী আন্দোলনের আনিছুর ইসলাম, বিএনপি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, প.প কর্মকর্তা আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আল এমরান। বক্তারা বলেন, বর্তমানে উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) নিঃসন্দেহে একজন জনবান্ধন কর্মকর্তা। তিনি একদিকে ভূমি সেবা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন, পাশাপাশি ভূমি কর আদায়ের জন্য আজকের ভূমি মেলার আয়োজন প্রশংসার দাবিদার।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন,
রাষ্ট্রীয় উন্নয়নে ভূমি উন্নয়ন করের গুরুত্ব অপরিসীম। সরকারের বিভিন্ন কর আদায়ের ন্যায় ভূমি কর একটি গুরুত্বপূর্ণ বিষয়।কর আদায়ের ক্ষেত্রে আজকের এই ভূমি মেলা একটি বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি ভূমি সেবা পেতে দালালদের দৌঁড়াত্ব রোধ কল্পে আপনাদের যে কোন অভিযোগ আমাদেরকে জানালে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের জমির মালিকানা নিস্কন্টক রাখতে ভূমি সেবা গ্রহণ করে ভূমি মেলাকে সার্থক করার মাধ্যমে নিজের জমির নির্ভেজাল মালিকানা নিশ্চিত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )