1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দল নয় ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দেবার আহবান সারজিস আলমের   | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

দল নয় ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দেবার আহবান সারজিস আলমের  

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপির প্রার্থীকে ভোট দিতে হবে এমন কথা নেই। আপনার এলাকার ক্লিন ইমেজের মানুষ, যিনি এলাকার জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন আপনারা তেমন মানুষকেই ভোট দিন।
শুক্রবার (৩০মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় একথা বলেন সারজিস। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে  উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মানে ব্যক্তি বা দল যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।
সারজিস বলেন, গণমাধ্যম কর্মীদের ভাল খারাপ সবকিছু বিবেচনায় রেখে তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা.মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস।
পরে গাইবান্ধার সদর, সাঘাটা, ফূলছড়ি, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )