1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রা‌তে মাছ ধর‌তে গিয়ে সকা‌লে মিলল মরদেহ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

রা‌তে মাছ ধর‌তে গিয়ে সকা‌লে মিলল মরদেহ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন
কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৪ জুন)সকা‌লে বা‌ড়ির পা‌শের এক‌টি ‌খালে তার ম‌রদেহ দেখ‌তে পান স্বজনরা। তি‌নি উপজেলার বজরা ইউনিয়নের চাঁদ‌নি বজরা দক্ষিণ পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রেজাউল প্রতিরা‌তে মাছ ধর‌তে যান। মঙ্গলবার রাতে মাছ ধরার জন্য ক্যাটা (খোঁচা), টর্চ লাইট ও পলিথিনের ব্যাগ নিয়ে সবার অজা‌ন্তে বে‌ড়ি‌য়ে প‌ড়েন। অন‌্যরা‌তের ম‌তো মাছ ধ‌রে ফি‌রে আস‌লেও ওই রা‌তে তি‌নি ফি‌রে আসেন‌নি।

প‌রে বুধবার সকা‌লে বা‌ড়ির পা‌শের এক‌টি খা‌লে তা‌কে মুখ ধুব‌ড়ে পড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন। রেজাউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্বজনরা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ে করা হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )