1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে ফুটবল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে ফুটবল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরী ডি.এম একাডেমি ফুটবল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্রীড়াপ্রেমী ও সচেতন জনসাধারণ। রোববার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আখেরুজ্জামান, সাবেক ফুটবলার ও সংগঠক আলহাজ আব্দুল্লাহ আল মামুন লিটন, ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম এরশাদ, ক্রিকেটার মোবাশ্বের হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজন করে যুবসমাজকে খেলা থেকে দূরে রেখে তাদেরকে মাদকাসক্তের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এছাড়াও এলাকার মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পায়তারাও চলছে। তাই এই বাণিজ্য মেলা বন্ধ করার জোর দাবি জানান তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )