1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মুশফিক-শান্ত’র প্রশংসায় লঙ্কান ক্রিকেটার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মুশফিক-শান্ত’র প্রশংসায় লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮৩ জন দেখেছেন

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে ৩ উইকেটে ৪৫ রান করা টাইগাররা আর কোনো ব্যাটারকে না হারিয়েই ২৯২ রানে শেষ বিকেলে মাঠ ছেড়েছে। যা সম্ভব হয়েছে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরিতে। ফলে তারা প্রশংসা পেয়েছেন প্রতিপক্ষ লঙ্কান ক্রিকেটারের কাছ থেকেও।

প্রায় পুরো দিনই ক্রিজে অটল থেকে লঙ্কান বোলারদের হতাশা ‍উপহার দিয়েছেন শান্ত-মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দু’জন মিলে যোগ করেন ২৪৭ রান। স্বাগতিকদের হয়ে ২ উইকেট নেওয়া অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্ননায়েকে দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘দুজনই (শান্ত এবং মুশফিক) দারুণ খেলছে। আমার মনে হয় আমরাও ভালো বল করছি। তবে তারা দুজন বেশ ভালো খেলছে।’

দিনের শুরুতে বোলিংয়ের জন্য উইকেট ভালো থাকলেও, ধীরে ধীরে সেটি ফ্ল্যাট হয়ে ওঠে বলে জানান থারিন্দু, ‘আসলে প্রথম সেশনে বোলারদের জন্য সাহায্য ছিল উইকেটে। পরে উইকেট ফ্ল্যাট হয়ে গেছে। তবুও অবশ্যই বলতে হবে তারা অনেক ভালো ব্যাট করেছে। শেষদিকে বল করা সহজ ছিল না। (দ্বিতীয় দিনেও একই রকম হবে কি না) হয়ত হ্যাঁ।’

After 15.5 overs of offspin, Tharindu Rathnayake bowled his first left-arm spin in Test cricket, Sri Lanka vs Bangladesh, 1st Test, Galle, first day, June 17, 2025
আন্তর্জাতিক ক্রিকেটে আজই অভিষেক হয়েছে থারিন্দু রত্ননায়েকের, ইতোমধ্যে ২টি উইকেটও শিকার করেছেন

এদিকে, বাংলাদেশ অধিনায়ক শান্ত’র ব্যাটিংয়ের প্রশংসা করে মুশফিক বলেন, ‘শান্ত মাশাআল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে। টেস্টে অধিনায়ক বা ব্যাটার হিসেবেও ওর রেকর্ড ভালো। দারুণ কন্ট্রোলড ইনিংস। এর আগে সে (আরেক লঙ্কান ভেন্যু) ক্যান্ডিতে রান করেছে। এখানেরটাও সেই কাতারে থাকবে। যেভাবে সে কন্ট্রোল রেখে খেলেছে, এটা খুবই জরুরি। পরে ব্যাটার যারা খেলবে তাদের জন্যও তার ইনিংস জরুরি। (উদযাপনের ব্যাপারে) কেউ বড় কিছু করলে সেই উদযাপন তো করতেই হবে।’

চলমান এই টেস্ট ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন মিস্টার ডিফেন্ডেবল, ‘(এখনই ম্যাচের ফল নিয়ে কথা বলা) অনেক দ্রুত হয়ে যাবে। সম্প্রতি পারফরম্যান্স খারাপ যাচ্ছিল। যেরকম সামর্থ্য সেরকম হয়নি। আমাদের চ্যালেঞ্জ ছিল ভালো শুরু পেলে যেন লম্বা খেলতে পারি। সেদিক থেকে বলব প্রথম দিন আমাদের। কালকে ৩ সেশনের মধ্যে মিনিমাম যেন ২ সেশন জিততে পারি, তাহলেই খেলায় অনেক এগিয়ে যাব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )