1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১৬৯ কোটি টাকা ক্ষতির মুখে আমির খান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

১৬৯ কোটি টাকা ক্ষতির মুখে আমির খান

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

‘সিতারে জামিন পার’ সিনেমাটি দেখার জন্য আমির অনুরাগীরা মুখিয়ে রয়েছেন।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ‘সিতারে জামিন পার’ সিনেমাটি মুক্তির আগেই মন খারাপের বার্তা দিয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটি বিক্রির ১২০ কোটি রুপির প্রস্তাব ফিরিয়েছেন এ অভিনেতা। যা বাংলাদেশির মুদ্রায় ১৬৯ কোটি টাকারও বেশি। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে মুক্তির আগে নাকি লোকসান করেছেন আমির খান।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমির খানের সিনেমা ‘লাল সিং’। এবার ‘সিতারে জামিন পার’ নিয়ে আশাবাদী আমির। আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরাও। তবে সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শিরোনামে আমির খান। যে অভিনেতার ‘সুপারহিট প্রত্যাবর্তনের’ অপেক্ষায় আশায় বুক বেঁধেছিল অনুরাগীকুল, এবার তার সিনেমা মুক্তির আগেই নেটিজেনরা বেঁকে বসেন। কারো কাছে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তুরস্কে ‘লাল সিং চাড্ডা’র শুটিং। আবার কারো ক্ষোভ দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান করা নিয়ে।

কারণ ‘সিতারে জামিন পার’ সিনেমার ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা আগে ভারতের সেনাবাহিনী, প্রধানমন্ত্রীকে একযোগে স্যালুট করেছিলেন আমির খান। অনেকের কাছেই, এ জয়গান লোক দেখানো মনে হয়েছে। আবার কারো অভিযোগ, ‘সিতারে জামিন পার’ সিনেমাটির গল্প হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ থেকে চুরি করা। একাধিক কারণে বিতর্কের শিরোনামে আমির খান।

‘সিতারে জামিন পার’ সিনেমাটি আগামীকাল (২০ জুন) মুক্তি পাওয়ার কথা। যদিও বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার স্বত্ত্ব নাকি আমাজন প্রাইম কিনতে চেয়েছিল। তার বিনিময়ে ১২০ কোটি রুপি দিতে চেয়েছিল সেই প্রতিষ্ঠানটি। তবে তাতে নাকি রাজি হননি আমির। আবারও চাঙ্গা হবে বলিউড, এই আশায় প্রেক্ষাগৃহে মুক্তি চান অভিনেতা। ‘সিতারে জামিন পার’ সবার মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )