1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে এমএসএস'র নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

তারাগঞ্জে এমএসএস’র নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস, উন্নয়ন মেলা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১জুন) তেতেুলতলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এরই অংশ হিসেবে দৌড় প্রতিযোগিতা, সাইকেল র‌্যালি প্রতিযোগিতা, শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, অভিভাবক, কিশোর-কিশোরী, যুব সদস্য ও প্রবীণ সদস্যদের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ টি স্টল স্থাপনের মাধ্যমে প্রদর্শনী করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএস তারাগঞ্জ উপজেলা কর্মসূচি সমন্বয়কারী করেন মো. শফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুবলে রানা। বিশেষ অতিথি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম, কাজী সামছুল হুদা এ্যাডভোকটে, মো. আব্দুল গফুর, ম্যানেজিং কমিটির সদস্য, তেতুলতলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী দিলীপ চন্দ্র রায়, এমএসএস সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. ফজলে রাব্বি, সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এমএসএস জোনাল ম্যানেজার মো. শহিদুল ইসলাম, মোছা. মাহরূফা আক্তার, এরিয়া ম্যানেজার সুভাষ চন্দ্র শর্মা, শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসারগণ।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়নে নিয়োজিত সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শকগন ও ১৮টি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকগণ। আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে সমৃদ্ধি কর্মসূচির এমন কার্যক্রম বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। পিকেএসএফ ও এমএসএস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের জন্য। এমন কার্যক্রম ও বাস্তবায়ন করার লক্ষ্যে সামাজিক ভূমিকা রাখবে এমএসএস। শেষে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে সম্মাননা স্মারক ও খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )