1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গত ২৪শে জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৬ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )