1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনো রয়ে গেছে- নাহিদ ইসলাম | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনো রয়ে গেছে- নাহিদ ইসলাম

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক পদযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক মোঃ নাহিদ ইসলাম বলেন,সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়েই গেছে,সেই মাফিয়া তন্ত্র, সেই সন্ত্রাস,সেই দখলদারিত্ব কিন্তু রয়েই গেছে।প্রতিরোধে আমরা জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল ঘোষণা করেছি বলে জানান কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম।
বুধবার ২ জুলাই কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা মনে করি, আমাদের সেই লড়াই শেষ হয় নি,আমাদের লড়াই চলমান রাখার জন্যই,নতুন দেশ গঠনের জন্যই, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছ জাতীয় নাগরিক পার্টি।এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বাংলাদেশের মানুষকে যাতে আর লাশ হয়ে না থাকতে হয়।
এ সময় অনান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদস, কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়াসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )