1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বিষ প্রয়োগে নারীকে হত্যার অভিযোগে থানায় মামলা  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বিষ প্রয়োগে নারীকে হত্যার অভিযোগে থানায় মামলা 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মনাকষা গ্রামে তমা রানী (২৩) নামে এক নারীর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, তমাকে পরিকল্পিতভাবে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।
তিন বছর আগে খালিসা হাজীপুর বদরগঞ্জের দীজেন্দ্র চন্দ্র সরকারের মেয়ে তমা রাণীর সাথে বিয়ে হয় গঙ্গাচড়ার মনাকষা এলাকার রতন সরকারের। বৈবাহিক জীবনের শুরু থেকেই তমা রাণীর দেবরের সাথে সম্পর্ক ভালো ছিল না দেবর কমল চন্দ্রের। তিন বছরের মাথায় স্বামী রতন সড়ক দূর্ঘটনায় নিহত হয়। এমনি পর্যায়ে তমার রহস্যজনক মৃত্যুর বিষয়ে পিতা দীজেন্দ্র চন্দ্র সরকার  বাদী হয়ে এ বিষয়ে (৭ জুলাই) গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়,  ৭ জনকে আসামী করে  এজাহার দাখিল করেছেন।
সরেজমিনে গিয়া তমা রাণীর শ্বাশুড়ি সাথে কথা হলে তিনি বলেন, সারাদিন বউ – শ্বাশুড়ি সাংসারিক কাজ শেষ করে রাতে খাওয়া শেষে ঘুমাতে যাওয়ার সময় শ্বাশুড়ি তমাকে জিজ্ঞেস করে একা থাকলে ভয় করবে কিনা?  উত্তরে তমা জানায় আমি একাই থাকতে পারব।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই তমার দেবর কমল তার বড় ভাই রতন ও তমার সাথে নানা সময়ে ঝগড়া বিবাদে জড়িয়েছিল। রতন তিন মাস আগে সড়ক দূর্ঘটনায় মারা গেলে তমার সাথে দেবর কমলের প্রায়ই কলহ লেগেই ছিল। এরই মধ্যে হঠাৎ করে তার অসুস্থতা এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দানা বাঁধে।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার (ভারপ্রাপ্ত)  অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান  বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা তদন্ত শুরু করেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )