1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের আভাস | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন
দুই অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
দুই অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের অন্তত ১২ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় উল্লেখ করে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )