1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আওয়ামী লীগের দোসর বা‌নি‌য়ে কুৎসা রটা‌নোর অ‌ভি‌যোগ, সা‌বেক বিএন‌পি নেতার সংবাদ স‌ম্মেলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দোসর বা‌নি‌য়ে কুৎসা রটা‌নোর অ‌ভি‌যোগ, সা‌বেক বিএন‌পি নেতার সংবাদ স‌ম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দোসর বানিয়ে কুৎসা রটনা ও হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উলিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ।
শনিবার (১২ জুলাই) বেলা তিনটায় উলিপুর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন ক‌রেন বিএন‌পির সা‌বেক নেতা আতাউর রহমান সবুজ।

তি‌নি লিখিত বক্তব্যে জানান, আমি দীর্ঘ ৩০ বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৭ বছরে আমি আওয়ামী গুন্ডা বাহিনী দ্বারা বহুবার লাঞ্চিত হয়েছি। আমার রাজনীতির শুরু গুনাইগাছ ইউনিয়ন ছাত্রদল থেকে। এরপর যুবদল এবং পরবর্তীতে বিএনপির দুই নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, পরে ওই ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করার কারণে অতি সম্প্রতি বিলুপ্ত হওয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে বহুবার প্রশাসনের হেনাস্তার শিকার হয়েছিলাম। এ ছাড়া স্থানীয়ভাবে বিএনপির নেতা-কর্মীদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের হাতে বহুবার লাঞ্চিত হয়েছি।

 

ছাত্র-জনতার আন্দোলনের সময় হাসিনা বিরোধী বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে দলের একজন নিবেদিত কর্মী হিসাবে অংশগ্রহণ করি। এই দীর্ঘ রাজনীতির জীবনে নিঃস্বার্থভাবে জনসেবা করায় জনমনে আমার প্রতি জনসমর্থন ও ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু এই রাজনীতিতে আমার দীর্ঘ পথ চলায় অনেকের কু-নজরে আসি এবং আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট কল্পনা কাহিনী সাজিয়ে উঠে পরে লাগে একটি মহল। কিছুদিন থেকে লক্ষ্য করছি অজ্ঞাতনামা একটি কুচক্রী মহল আমাকে হেয় করার মানসে আওয়ামী লীগের দোসর ও সদস্য হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে প্রচার করছে। এ ছাড়া উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আমার একটি ছবি ফটোশপ দিয়ে এডিট করে জোড়া লাগিয়ে সেই ছবি ফেসবুকের বিভিন্ন আইডি থেকে নিয়মিত প্রচার করে আসছে।

 

এমনকি সেই ছবির সাথে এডিট করা একটি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ফরম জুড়ে দিয়ে কিছু পোষ্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। ঐ কুচক্রী মহলের এ ধরনের অবান্তর ও মিথ্যা এবং ভিত্তিহীন কাজের জন্য আমার সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রভাব পড়ছে। এতে করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে ব‌লে দা‌বি ক‌রেন তি‌নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )