1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‎‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আহসান হাবিব পাভেলকে(২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎পাভেল উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের সাহেবর হোসেনের ছেলে। তি‌নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
‎
‎পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিল। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাবিব পাভেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )