1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোপালগঞ্জে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

গোপালগঞ্জে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

অন্তর্র্বতীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তদন্ত করে দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ান হাসান গোপালগঞ্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে এ ঘটনায় প্রধান উপদেষ্টাও নিন্দা জানিয়েছেন। যারা পরিস্থিতি অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। তিনি বলেন, শুধু এনসিপি নয় যে কোন দলের ওপর কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা বলেন, এতোবড় একটা গণঅভ্যূত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটা অবনতি হওয়ার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু তা হয়নি। সারাদেশে সার্বিকভাবে স্থিতিশীলতা বিরাজ করছে। ইতিমধ্যে এনসিপি কয়েকটি জেলায় তাদের কার্যক্রম চালিয়েছে, এমন ঘটনা কোথাও ঘটেনি। যারাই এই অনাকাঙিক্ষত সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগ গোপালগঞ্জে সেনাবাহিনীকে অবরুদ্ধ করে নৈরাজ্য করার অপচেষ্টা চালায়। আসলেআওয়ামী লীগ এখনো প্রশাসনের সর্বস্তরে রয়েছে। গোপালগঞ্জে সন্ত্রাসীরা ঘাটি গেড়েছে। এদের কর্মকান্ড স্থগিত করা হয়েছে। বিচার কার্যক্রমও শুরু হয়েছে। দ্রুত আমরা বিচার সম্পন্ন হতে দেখতে পারবো।
জুলাই সনদ সম্পর্কে সরকারের ওই উপদেষ্টা বলেন, জুলাই সনদ আমাদেরই বেশি প্রয়োজন। কারণ আমরা থাকবো না। এটা মূলত রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। সনদের অনেকগুলো বিষয় আছে। এ ব্যাপারে দলগুলোকে ডেকে মতামত নেওয়া হয়েছে। সবার খসড়া একত্রে নিয়ে আমরা সদন তৈরির চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব এটা করা হবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ দেশকে একটা ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেখান থেকে নতুন করে দেশ গড়ার কাজ করছি আমরা। প্রশাসনের সকল ক্ষেত্রে তাদের লোক। তাই বেগ পেতে হচ্ছে। পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। সে পর্যন্ত গোপালগঞ্জের মত ঘটনার মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, এনসিপির সাথে যা করা হয়েছে তা মূলতঃ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতা। আমরা এমন সন্ত্রাসী কর্মকান্ড কোনভাবেই বরদাস্ত করবো না। পুলিশসহ যাদেরই এর সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )