1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৩ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

পীরগাছায় বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৩

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ ৩ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিপন বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল।

 

এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। বজ্রপাতে আহত অপর তিন জনের মধ্যে শাহিনকে(৩৮) গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মুন্না(১২) ও শাওনকে(১৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সিহাবের মা মনি বেগম জানান, তার ছেলে সিহাবসহ কয়েক জন ছেলে জমিতে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে সিহাবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )