1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৫৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক মাসুদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার (১৯ জুলাই)   বিকালে কোলকোন্দ গোডাউনের হাট এলাকায় আয়োজিত এ কর্মসূচি পালন করেন ওই এলাকার সর্বস্তরের  নারী-পুরুষ ও শিক্ষার্থীরা ।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ওই কিশোরী জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। গত তিন দিন আগে নিজ বাড়িতে  একলা পেয়ে, একই এলাকার মাসুদ নামের এক ব্যক্তি ওই কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত মাসুদ  এখনো পলাতক রয়েছেন।
মানববন্ধনে অংশ নিয়ে আসাদুজ্জামান মিরু বলেন, বাকপ্রতিবন্ধী কিশারী যদি ধর্ষণের মতো নিপীড়ন থেকে রেহাই না পায়, তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি। অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
 স্থানীয় মমিন বলেন, পুলিশ কি টাকা খেয়েছে না কি? তা না হলে এমন জঘন্য ঘটনার আসমীকে গ্রেফতার করা হচ্ছে না কেন?  এটা হতাশাজনক!
আর এক প্রতিবেশী নারী বলেন, চিৎকার শুনে  গিয়ে দেখি হাউমাউ করে কাঁদছে, আর নিজের শরীরের দিকে ইশারা দিয়ে দেখানোর চেষ্টা করছে। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এমন অমানবিক  পাশবিক নির্যাতন আগে কখনো দেখিনি।
স্থানীয় মোহসীন নামে আরেক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনদিন হয়ে গেল ঘটনা ঘটেছে। অথচ পুলিশ এখনো তদন্তে আসেনি। ৫ আগষ্টের পরেও পুলিশের এমন অবহেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবতা বর্জিত এই পাশবিক নির্যাতনের ঘটনায় পুলিশের নীরবতায় স্থানীয়রা পুলিশের প্রতি আস্থা হারিয়েছে।
মানববন্ধন শেষে গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় মিছিল বের করে অভিযুক্ত মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। “ধর্ষকের ফাঁসি চাই”, “ ধর্ষণের বিচার চাই”, ” ধর্ষক কেন বাহিরে, পুলিশ কেন নিরবে ” এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ঘটনার বিষয়ে আমরা মামলা নিয়েছি । ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।  অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চালছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )