1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় পানিতে পড়ে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

হাতীবান্ধায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি এলাকার পানিতে পড়ে রাফসান (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত রাফসান একটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনারুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )