অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন,ঊর্মি একজন নিষ্ঠাবান ও দায়িত্বপরায়ণ কর্মকর্তা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার যে মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করেছেন, তা প্রশংসনীয়। তাঁর আন্তরিকতা ও নেতৃত্ব গঙ্গাচড়ার ভূমি প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।আমরা তাঁর কৃতিত্বপূর্ণ কর্ম দক্ষতাকে ভবিষ্যতেও মূল্যায়নের মাধ্যমে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতগাড়ি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক মাহফুজ বলেন, গঙ্গাচড়া উপজেলায় আপনার কর্মকাল এই এলাকার সাধারণ মানুষের কাছে স্মরণীয় হবে থাকবে। পাশাপাশি যিনি পরবর্তীতে এই চেয়ারে পদায়িত হবেন তিনি নিশ্চয়ই আপনাকে স্মরণ করবেন, কারণ আপনার সৎ ও সাহসী কর্ম দক্ষতায় সেই পরিবেশ তৈরী হয়েছে।
বিদায়ী বক্তব্যে জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, গঙ্গাচড়ায় দায়িত্ব পালনকালে আমি মানুষের ভালোবাসা পেয়েছি, সহযোগিতা পেয়েছি সহকর্মীদের। এই ভালোবাসা নিয়েই আমি নতুন কর্মস্থলে যাত্রা করবো। এখানকার মানুষের প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা রইলো।
অনুষ্ঠানে বড়বিল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ অজিফা বেগম বলেন,ঊর্মি ম্যাডাম কাজের ক্ষেত্রে যেমন দক্ষ, তেমনি মানবিক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতির দিক থেকেও অনন্য। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য মাহফুজার রহমান বলেন, অনুষ্ঠানের শেষে জান্নাতুল ফেরদৌস ঊর্মি’কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন সহকর্মীরা। অনুষ্ঠানে ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রেরণার এক অপূর্ব সমন্বয়।