1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাতুলের ম্যাজিকে জিতল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

রাতুলের ম্যাজিকে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

হারারেতে প্রায় হেরে যাওয়া ম্যাচে একাই লড়লেন সামিউন বশির রাতুল। ৪৫ রানের অপরাজিত এক ইনিংসে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলকে এনে দিলেন এক রুদ্ধশ্বাস এক উইকেটের জয়। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার যুবারা দেখাল দারুণ লড়াইয়ের দৃষ্টান্ত।

আজ প্রোটিয়া যুবারা আগে ব্যাট করে অলআউট হয়ে যায় মাত্র ১২৮ রানে। বাংলাদেশের হয়ে আল ফাহাদ নেন ৪ উইকেট, সামিউন ২ উইকেট। জবাবে ১২৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করেন ওপেনার জাওয়াদ আহমেদ (৯ বলে ২০)। কিন্তু এরপর থেকেই শুরু হয় উইকেট পতনের মিছিল। একসময় স্কোরবোর্ডে ছিল ৫৯ রানে ৬ উইকেট।

 

মাঠে তখন আশার আলো একটাই-সামিউন বশির। সপ্তম উইকেটে আল ফাহাদের সঙ্গে ৩১ রানের জুটি গড়েও স্বস্তি এনে দিতে পারেননি পুরোপুরি। ৯৭ রানে দেবাশীষ দেবা আউট হলে আবার চাপ বাড়ে। এরপর ইকবাল হোসেন ফেরেন ১০৯ রানে।

তখন বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র ২০ রান, হাতে মাত্র এক উইকেট। শেষ ব্যাটার স্বাধীন ইসলাম ক্রিজে এলেও তাকে আর একটিও বল খেলার সুযোগ দেননি সামিউন। খেলেন অতিমানবীয় এক ইনিংস। ২৮তম ওভারে দুটি চার মারেন পল জেমসকে, ব্যবধান কমে আসে। এরপর ২৯তম ওভারে বয়েসকে টানা চার ও ছক্কা মারেন মিডউইকেট দিয়ে। স্কোর সমতায় আসতেই পরের বলে কাভারে ঠেলে নেন জয়সূচক ১ রান। ৩৯ বলের ইনিংসে সামিউন অপরাজিত থাকেন ৪৫ রানে, মারেন ৭টি চার ও ১টি ছক্কা। যুব ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। আর এই ইনিংসই বদলে দেয় ম্যাচের গল্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )