
লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদুৎ পৃষ্ট হয়ে মজিবর রহমান(৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও মারা যায়।
মঙ্গলবার সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত মজিবর রহমান ঐ এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে এছাড়া তিনি একজন ভুট্টা ব্যবসায়ী।
জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে দোয়ানি মোড় এলাকায় গরুকে ঘাস খাওয়াতে যায় মজিবর রহমান। এ সময় ঐ জায়গায় একটি বৈদ্যুতিক তার পানিতে পরে থাকার ফলে বিদ্যুতায়িত পরে যান মজিবর রহমান । পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থলেই তার হাতে থাকা গরুটি মারা যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক বলেন, মেডিকেল আসার পূর্বেই মজিবর রহমানের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুন নবী বলেন, খবর পাওয়ায় তৎক্ষনাৎ সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Related