1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বুড়িমারী বন্দরে নিরাপত্তাকর্মীদের বিক্ষোভে আমদানি-রপ্তানি বন্ধ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বুড়িমারী বন্দরে নিরাপত্তাকর্মীদের বিক্ষোভে আমদানি-রপ্তানি বন্ধ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন
oplus_131072
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে বেসরকারিভাবে নিয়োজিত ৩২ জন নিরাপত্তাকর্মীকে অন্যায়ভাবে অপসারণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বন্দর গেইট বন্ধ রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নিরাপত্তাকর্মীরা। এতে বন্দর এলাকার আমদানি-রপ্তানি কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকে।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছেন। বুড়িমারী স্থলবন্দর চালু হওয়ার পর থেকেই ২৪ ঘণ্টা তিন শিফটে বন্দর এলাকা, ইয়ার্ড ও পণ্যবাহী গাড়ির নিরাপত্তায় এই কর্মীরা দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি ঢাকাভিত্তিক নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড দায়িত্ব পাওয়ার পর কোনো রকম পূর্বাভাস না দিয়ে দালালের মাধ্যমে ঘুষ নিয়ে নতুন করে আরও ৩২ জনকে নিয়োগ দিয়েছে। ফলে বর্তমান কর্মীরা অপসারণের মুখে পড়েছেন।
মানববন্ধনে অংশ নিয়ে নিরাপত্তাকর্মী রোকন ইসলাম বলেন, “প্রতি দুই বছর পরপর কোম্পানি বদলায়। আমরা সবসময় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি, এজন্য আগের কোম্পানিগুলো আমাদের বহাল রেখেছে। কিন্তু এবার নতুন কোম্পানি দায়িত্ব পাওয়ার পর আমাদের বাদ দিয়ে নতুন লোক আনতে দালালদের মাধ্যমে টাকা লেনদেন করেছে- এমন খবর আমরা পেয়েছি।”
এ ঘটনায় বন্দর এলাকাজুড়ে চরম অসন্তোষ বিরাজ করছে। নিরাপত্তাকর্মীদের দাবি, অযৌক্তিকভাবে তাঁদের বাদ না দিয়ে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, “স্থলবন্দরের নিরাপত্তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই কর্মীদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে রাতারাতি সব কর্মী বদলে দেওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )