


শাহজাদপুরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও স্থানীয় বিএনপি , বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি পালন করেন। এ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ সকাল ১০টায় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। এসময় তিনি ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে আলোচনা সভা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়, এ-সময় উপস্থিত সকলেই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। স্মরণ সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এদিন শাহজাদপুরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শহরে সকালে মিছিল বের করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেন।আলোচনায় শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।