1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শাহজাদপুরে সরকারি ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন হয়নি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শাহজাদপুরে সরকারি ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন হয়নি

শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

শাহজাদপুরে কাছারি বাড়িতে সরকারি ভাবে কোন অনুষ্ঠান মালার আযোজন করা হয়নি। বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে রবীন্দ্র স্মৃতিবিজরিত বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। তিনি বলেন, সরকারি ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুরে কবির কাছারি বাড়িতে কোন প্রকার অনুষ্ঠানের আয়োজনের প্রোগ্রাম আসেনি। তাই কবির প্রয়াণ দিবসটি আমরা পালন করছি না । তবে জেলা পর্যায়ে দিবসটি পালন করা হবে। তবে জানা গেছে বিশ্ব কবির প্রয়াণ দিবসে শাহজাদপুরে বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ররি ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

 

এদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন উপলক্ষ্যে সকাল সাড়ে নয়টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর (ভিসি) ড. এস. এম. হাসান তালুকদার। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের মানুষ নন। তিনি সারা পৃথিবীতে পূজনীয়। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা।

 

তাঁর সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও তার অবকাঠামো নির্মাণে জন্য প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করছি। পূর্ববর্তী সরকার এ বিশ্ববিদ্যালয়কে অবহেলা করেছে। বিশ্ববিদ্যালয়ের ডিপিপি সাতবার সংশোধন করে বর্তমানে সরকারের কাছে আছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রত্যাশা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের নামের প্রতি সুবিচার করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আবেদনের প্রতি সদয় হবেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )