1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রূপের গোপন রহস্য জানিয়ে দিলেন শাকিরা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

রূপের গোপন রহস্য জানিয়ে দিলেন শাকিরা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

কলম্বিয়ান পপ তারকা শাকিরা ‘ওয়াকা ওয়াকা’র বিশ্বজোড়া সাফল্যের পর আবারও ফুটবল উন্মাদনায় আলোচনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশের পর গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে রিলস ও শর্টসের ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে গানটি।

গান ও নাচের পাশাপাশি শাকিরার উজ্জ্বল ত্বক এবং ফিটনেসও ভক্তদের কাছে সমান আকর্ষণের বিষয়। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, মঞ্চে ওঠার আগে কীভাবে নিজেকে প্রস্তুত করেন। শাকিরা জানান, তাঁর গ্ল্যাম টিম থাকলেও ত্বকের প্রাথমিক যত্ন তিনি নিজেই নেন। প্রথমে রেড লাইট থেরাপি ব্যবহার করে ত্বকের প্রদাহ কমান। এরপর মুখের ফোলা ভাব কমাতে এবং রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে ফেশিয়াল গুয়া শা ম্যাসাজ করেন। মজার বিষয় হলো, ভোকাল ওয়ার্ম-আপ করার সময়ও তিনি এই ম্যাসাজ চালিয়ে যান।

ত্বক প্রস্তুত হওয়ার পর শুরু হয় মেকআপ। স্বাভাবিক ও মসৃণ লুকের জন্য ফাউন্ডেশন, চোখকে আরও উজ্জ্বল করে তুলতে আইশ্যাডো, আকর্ষণীয় উপস্থিতির জন্য লিপস্টিক এবং দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে ব্যবহার করেন তিনি। সবশেষে নিজের পছন্দের পারফিউম ব্যবহার করেন। এ সময় তাঁর হেয়ারস্টাইলিস্ট সিগনেচার ঢেউখেলানো চুলের স্টাইল সম্পন্ন করেন।

ফিটনেসের ক্ষেত্রেও নিয়ম মেনে চলেন শাকিরা। দীর্ঘ সময় মঞ্চে পারফর্ম করার জন্য তিনি নিয়মিত ডেডলিফট, হিপ থ্রাস্টস এবং হাতের শক্তি বাড়ানোর ব্যায়াম করেন। পাশাপাশি সময় পেলেই ১০ মিনিট নিজের শরীরে ম্যাসাজ করেন। তাঁর মতে, অনুশীলনের মতোই শরীরের পুনরুদ্ধারও সমান গুরুত্বপূর্ণ।

স্টেজে ওঠার আগে ১০ মিনিট কণ্ঠের ওয়ার্ম-আপ করেন শাকিরা। এরপর আয়নায় শেষবারের মতো নিজের প্রস্তুতি যাচাই করেই মঞ্চে ওঠেন। শাকিরার মতে, ভালো দেখানো শুধু দামি প্রসাধনী বা গ্ল্যাম টিমের ওপর নির্ভর করে না। বরং নিয়মিত স্কিন কেয়ার, শরীরচর্চা এবং নিজের প্রতি যত্নশীল থাকাই দীর্ঘ সময় সুস্থ ও আত্মবিশ্বাসী থাকার মূল চাবিকাঠি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )