1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাহাড়া বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে: কামাল | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

পাহাড়া বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে: কামাল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন

প্রিয় বন্ধুরা ১টি বছর হলো ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়েছে। আর কখনো খুনি হাসিনাকে ফিরে আসতে দেওয়া হবে না।বন্ধুগণ আর কখনো ফ্যাস্টিট শেখ হাসিনাকে ফিরে আসতে দেওয়া হবে না। আপনারা পাড়া মহল্লায় পাহারা বসিয়ে রাখবেন শেখ হাসিনার আ’লীগ যেন মাথা চাড়া না দিতে পারে।

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালী শেষে বন্দর চৌরাস্তায় উপজেলা বিএনপির সভাপতি আতাউ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতার সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ এসব কথা বলেন। তিনি নেতাকর্মিদের উদ্যোশে বলেন, খুনি শেখ হাসিনাকে ফিরে আসুক এটা কি আপনারা চান। চান না, তাহলে তাকে প্রতিরোধ করার জন্য যা করার প্রয়োজন আপনারা তাই করবেন। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি।

 

একটি অবাধ সুষ্ট নির্বাচন না হওয়া প্রযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক এম আর বকুল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,উপজেলা মহিলাদলের আহবায়ক মনিরা বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আওলাদ হোসেন, রাণীশংকৈল পৌর যুবদলের সদস্য সচিব আক্তার হোসেন,মুমিন হোসাইন ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )