1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন

২২ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত মডেল সানাই মাহবুব। যৌতুক না পেয়ে সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টার পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তিনি মামলা করেন।

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা বলেন, ‘টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।’

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেসময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সানাইকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন। শেষে টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।

 

সানাইয়ের অভিযোগ, সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।

পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )