1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধিকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধিকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থ থেকেই যাবে—এমন ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করেন কবিরাজ মিন্টু মিয়া। ওই নারী মামলা করলে আত্মগোপনে যান কবিরাজ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে মিন্টু মিয়া।

আজ রোববার (১০ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে করেছে র‍্যাব-১৩। র‍্যাব জানায়, পেশায় কবিরাজ মিন্টু মাঝেমধ্যে চিকিৎসার জন্য ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন। দৃষ্টিহীন ওই নারীকে ভরসা দেখিয়ে তিনি তার শরীরের স্বাধীনতা নিয়ে খেলেছিলেন। এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন।

গত ১ জুলাই দুপুরে ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন মিন্টু। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ আগস্ট রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর ৯(১) ধারায় মামলা করেন।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  মিন্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )