1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তুহিনকে হত্যার প্রতিবাদে রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

তুহিনকে হত্যার প্রতিবাদে রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন জেলা সভাপতি সুজন আহম্মেদ ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ছাড়াও পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের আব্দুল করিম সরকার, সৈয়দ রায়হান বিপ্লব, ফারজুল ইসলাম জুয়েল সরকার তারিকুল ইসলাম, সুলতান আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মাহফুজ আলম প্রিন্সসহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যাচেষ্টা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি দেশে চলমান সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সাংবাদিকদের উপর একের পর এক হামলা প্রমাণ করে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।

আয়োজকরা জানান, দোষীদের আইনের আওতায় না আনা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )