1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, সবার জন্য পুষ্টি নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শুরু জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা মৎস্য কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বর্মন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোর্শেদ, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) এলজিইডি মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিরীন শারমিন, দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য উপাদান। যা দেশের সর্বোচ্চ আমিষের চাহিদা মেটায়। দেশের অর্থনীতিতে এবং পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। উৎপাদন বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে মৎস্য চাষকে আরও সম্প্রসারণের আহ্বান জানান তারা।

এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় জেলেরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )