
টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় আর্থিক অসচ্ছল দুই ব্যক্তিদের চিকিৎসার জন্য চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার প্রশাসকের কার্যালয় থেকে এ চেক প্রদান করা হয়। দুই অসহায় অসুস্থ ব্যক্তির মাঝে মোট ৮ হাজার টাকার চেক তুলে দেন-মধুপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুর পৌরসভার প্রশাসক জুবায়ের হোসেন জানান, মধুপর পৌর এলাকার অসুস্থ জাহাঙ্গীর আলম এবং সাথী আক্তার কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
Related