1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় সতি নদীতে যুবকের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সতি নদীতে যুবকের মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন
মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাযর ছোট সতিনদীতে ভাসছে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি সতিনদীতে লাশটি ভেসে উঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামবাড়ি সতি নদীর তীরে কাজ করতে গিয়ে স্থানীয়রা এ লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতের পড়নে শুধুই একটি জিন্স প্যান্ট। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্রোতহীন এ সতীনদীতে লাশ ফেলে পালিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )