1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছুঁড়া অনুশীলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছুঁড়া অনুশীলন

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

রংপুর ২৮দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছুঁড়া অনুশীলনে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর জেলার ১শত জন ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের শর্টগানে ৬ রাউন্ড করে গুছি ছুঁড়া অণুশীলন করেন। রংপুর রেঞ্জের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস প্রধান অতিথি হিসেবে গুলি ছুঁড়া অনুশীলন সার্বিক কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক আগ্নেয়াস্ত্র শর্টগান অনুশীলনের মাধ্যমে ভিডিপি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। নিষ্ঠা ও মনবলের সাথে অনুশীলনের কথা উল্লেখ করেন। আগামীতে আনসার ও ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সকলেই আধুনিক আগ্নেয়াস্ত্র শর্টগান ব্যবহার করতে পারবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম, বিএএমএস, সার্কেল অ্যাডজুটেন্ট মো. সাইদুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান, প্রশিক্ষণের সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও পুলিশ সদস্যগণ ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )