1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

পীরগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন

‎রংপুরের পীরগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জমি দখল করতে গিয়ে এক সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েক গজ দুরেই এ ঘটনা ঘটে।

‎এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জনৈক আবুল কাশেম মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুল জলিল মিয়ার ১ একর ৭৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে উভয় পক্ষের  মামলাও চলছিল। সম্প্রতি আবুল কাশেম ও তার লোকজন আদালতের একাধিক রায়, ভোগদখল, খারিজ খাজনা ও বর্তমান রেকর্ডমূলে জমি চাষ করে চারা ধান রোপন করেন। গতকাল ‎বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমি নিজেদের দাবি করে আব্দুল জলিলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চারা ধান উপড়ে ফেলে এবং নতুন চারা ধান রোপন করার চেষ্টা করে।

এদিকে সংবাদ পেয়ে আবুল কাশেম মিয়ার লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে উভয়ের মাঝে প্রথমে বসচা ও এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আব্দুল কাশেমের পুত্র একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী (বর্তমান আপিলে জামিন প্রাপ্ত) গোলাম মোস্তফা (৩৫), আবুল কাশেমের পক্ষের আজম মিয়া (২৮), তপন মিয়া (৩৫) ও হাফিজুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছে। ‎এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ করেনি মর্মে নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )