প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মস্থল থেকে যদি কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে যদি কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে
(ই-মেইল: [email protected]) যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


























