1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো 

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, ‘নুরের নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এমন চারটি সমস্যা রয়েছে। তবে তা ধীরে ধীরে কমে আসছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র পেতে পারেন।’

পরিচালক আরও বলেন, ‘নুর কিছুটা ট্রমায় আছেন। গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নওয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যাবে, মস্তিষ্কে রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে। তাই এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভব।’

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )