1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে খাস জমি দখল করে বিক্রির প্রতিবাদে  মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে খাস জমি দখল করে বিক্রির প্রতিবাদে  মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে অবৈধ ভাবে সরকারি খাস জমি দখল করে দলিল সম্পাদন করে বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন । বড়আলমপুর ইউপি’র নারী সদস্যা ফাতেমা বেগম, মাহফুজার রহমান মাফু প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নে প্রায় ৩’শ একর সরকারি খাস খতিয়ান ভূক্ত জমি রয়েছে।

 

প্রায় ১ যুগেরও বেশী সময় ধরে বড়আলমপুর মৌজার মৃত. সোলেমান মিয়ার পুত্র আবু তাহের মিয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দলিল সম্পাদন করে জোরপূর্বক দখল করছেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট ভূমি অফিসের সহযোগীতায় জমি গুলোর ভুয়া কাগজপত্র ও নামজারী সৃষ্টির মাধ্যমে অন্যের কাছে বিক্রি করেছেন মানববন্ধনে অংশ নেয়া ভূক্তভোগীরা।

তারা দাবী করেন সুষ্ঠ তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। বক্তারা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় আলমগীর মৌজায় অসংখ্য ভূমিহীন ব্যাক্তি রয়েছে । যাদের চাষাবাদ বা বাড়ি করার মত কোন জমি-জমা নেই, এ সব খাস জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিলে চাষাবাদের মাধ্যমে কয়েক শ’ পরিবার উপকৃত হবে।

 

সরকারি সরকারী খাস খতিয়ান ভুক্ত জমি গুলো অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয় । এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহনকারীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে । মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বড় আলমপুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )