1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দু’জনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে : শাহরুখ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দু’জনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে : শাহরুখ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন

জাতীয় পুরস্কারের আনন্দ ভিন্নভাবে উদযাপন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান-রানি মুখার্জি। শাহরুখকে দেখা গেল তার ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সহ-অভিনেত্রী রানির সঙ্গে পুরস্কার প্রাপ্তির আনন্দে সুন্দর মুহূর্ত কাটাতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রানির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। যেখানে দেখা যায়, এই জুটি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ‘তু পহেলি তু আখরি’ গানে একটি সুন্দর নাচের ভিডিও তৈরি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হাতের চোট এখনও সারেনি শাহরুখের। তারই মাঝে নাচের ছন্দে পা মেলালেন তিনি। রানিও তার সঙ্গে জুটি বেঁধে তাল মিলিয়েছেন।

প্রসঙ্গত, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য রানি মুখোপাধ্যায়কে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। যা তার অভিনয় জীবনের প্রায় ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কার বলা চলে। অন্য দিকে, শাহরুখ খানও ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )