1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

পীরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় পৃথক দুইটি ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুটি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বি (৮) ও মামুন নামে অপর এক শিশু দুপুরে ওই এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। কলার গাছ ধরে ভেসে খেলার একপর্যায়ে রাব্বি পুকুরের মাঝামাঝি গিয়ে ডুব দেয়। দীর্ঘক্ষণ ভেসে না উঠলে মামুন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে জাল ফেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি স্থানীয় নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে মিন্টু মিয়ার ছেলে।
অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সরদার গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে আরশি মনি (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। গাইবান্ধার কিশমত বালুয়া নগর গ্রামের আতাউর প্রামাণিকের মেয়ে আরশি খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, দুটি ঘটনাতেই আইনি প্রক্রিয়া চলমান।
এ ঘটনায় দুই শিশুর পরিবারসহ গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )