1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ৩ নারী আহত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ৩ নারী আহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক হতদরিদ্র পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।‎

‎অভিযোগে জানা যায়, উপজেলার ধুলগাড়ি গ্রামের অসহায় শিল্পী নামের এক নারীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ মিঠু মিয়া তাদের দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান।

এসময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিল্পী বেগম (৩৫), তার মেয়ে দিনা মনি (২০) ও জেলেখা বেগম (৬০) -এর উপর হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন।‎বর্তমানে আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎‎এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )