1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুলাইয়ের শহীদ ও যোদ্ধা ভুয়া প্রমাণ হলে আইনি ব্যবস্থা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

জুলাইয়ের শহীদ ও যোদ্ধা ভুয়া প্রমাণ হলে আইনি ব্যবস্থা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন

ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে যেসব সূত্রে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে, জুলাই অভ্যুত্থান অধিদফতর তা পুনরায় যাচাই-বাছাই করছে। কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের বাদ দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ইতোমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার তালিকায় যেসব ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের নাম যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )