1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। নিউইয়‌র্কে অবস্থানকা‌লে প্রধান উপ‌দেষ্টার স‌ঙ্গে বৈঠক করার কথা র‌য়ে‌ছে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরী‌ফের।

বুধবার (১৭ সে‌প্টেম্বর) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।তৌহিদ হোসেন জানান, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন প্রধান উপদেষ্টা । আগামী ২৬ সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন। অধিবশনে যোগদানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এ ছাড়া, শেষ পর্যন্ত আরো বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপ‌দেষ্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )