দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিভাবে খাদ্য সংরক্ষণ, মূল্য সংযোজন, সহজে ব্যবহার, আরো মজাদার-সুস্বাদু ও পুষ্টিকর করা যায়_এ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। মেলায় ৬ষ্ঠ পর্বের দুই’শ ২০ জন শিক্ষার্থী ‘পালংঘর, স্বাদ বিন্দু, রসনা তৃপ্তি, স্বাদ বৈচিত্র্য, সাধের বয়াম, ফ্লেভার ফ্যাক্টরি, টকের টানে আচার ঘর, স্বাদ সমাহার, আচার অঙ্গন ও স্বাদের আসর’ নামে ১০টি গ্রুপে অংশ নেয়। এর মধ্যে ৭৬টির মতো ভিন্ন স্বাদের আইটেম নিয়ে প্রথম স্থান অধিকার করে ‘ফ্লেভার ফ্যাক্টরি’, ২য় স্থান অধিকার করে ‘স্বাদ বিন্দু’ এবং তৃতীয় স্থান অধিকার করে ‘স্বাদ সমাহার’।
এ মেলা আয়োজনে কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা প্রশিক্ষক মো. আরিফ ইসলাম জানান, মেলায় বিভিন্ন স্টলে খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যতিক্রম কলাকৌশল তুলে ধরে খাদ্য সংরক্ষণ ও ব্যবহারের সহজ উপায় দেখানো হয়। যা অন্যান্য শিক্ষার্থীসহ শিক্ষক ও দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছা. রাহেলা পারভীন। ব্যতিক্রমী এই আয়োজন তিনি জানান,
বাংলাদেশে প্রতিবছর খাদ্য সংরক্ষণের অভাবে হাজার হাজার মেট্রিকটন খাদ্য পঁচে নষ্ট হয়ে যায়।
এই আয়োজন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার সাথে উদ্যোক্তা ও লিডারশীপ গুণ অর্জনে এগিয়ে নেবে।