1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তামিম-বুলবুলসহ তিন ক্যাটাগরিতে মনোনয়ন নিলেন ৬০ জন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

তামিম-বুলবুলসহ তিন ক্যাটাগরিতে মনোনয়ন নিলেন ৬০ জন

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কাজ। আজ শনিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ কার্যক্রম চলেছে।

সকাল থেকেই মুখর ছিল শেরে-ই-বাংলা প্রাঙ্গন। সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন ৬০ জন। ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন  ৩২ জন।

এ ছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও। সি ক্যাটাগরি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।

পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মনোনয়ন কিনেছেন। তামিম ঢাকার ক্লাব ওল্ড ডিও এইচ এস থেকে কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।

পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন ফারুক আহমেদও। তবে বিস্তারিত কারা মনোনয়ন নিয়েছেন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )