1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিনের পূজা মণ্ডপ পরিদর্শন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিনের পূজা মণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩১২ জন দেখেছেন

রংপুর-১ (গংগাচড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রুহুল আমিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গংগাচড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বুধবার  উপজেলার সকল পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

রুহুল আমিন বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এ দেশের মাটি বহু ধর্ম-বর্ণের মানুষকে আপন করে নিয়েছে। আমি বিশ্বাস করি, এই সামাজিক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমার রাজনীতি মানুষের কল্যাণে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা আসলে এ দেশের সংস্কৃতির বিরুদ্ধে। আমি সব ধর্মের মানুষের পাশে আছি এবং থাকব। স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্টরা জানান, রুহুল আমিন শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন সমাজসেবক হিসেবেও দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। প্রতিটি পূজা মণ্ডপে তিনি শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )