1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাষ্ট্রে ইসলামী শ্রম আইনের বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব: এটিএম আজাহারুল ইসলাম | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

রাষ্ট্রে ইসলামী শ্রম আইনের বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব: এটিএম আজাহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

রাষ্ট্রে ইসলামী শ্রম আইনের বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। এ জন্য আল কোরঅনের বিধান অনুযায়ী দুর্নীতি মুক্ত মানবিক সমাজ গড়তে  সকল দেশপ্রেমিক সৎ নাগরিকদের ইসলামের পতাকা তলে সমবেত হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বক্তব্যে বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভালবাসা এবং সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আপনাদের আমানত রাষ্ট্রের সম্পদ জনগনের কল্যানে ব্যয় হবে ইনশায়াল্লাহ। আপনারা সৎ ব্যাক্তিকে ভোট দিলে এলাকায় সততা এবং নিষ্ঠার সাথে উন্নয়ন হবে। লুটপাটের সুযোগ কেউ পাবে না। তাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকা তলে সবাইকে সমবেত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

শুক্রবার রংপুরের বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক কল্যান ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রমিক কল্যান ফেডারেশনের  বদরগঞ্জ উপজেলার শাখা সভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর জেলা সভাপতি মোহাম্মদ বেলাল আবেদীন, উপদেষ্টা ও জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির, উপদেষ্টা ও উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলী, এবং পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর জেলা সভাপতি মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ্েট্রড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, হানিফুল ইসলাম, শ্রমিক নেতা ফয়জার রহমান, এমদাদুল হক, মোরশেদুল আলম বাদল প্রমুখ। শ্রমিক কল্যান ফেডারেশনের বদরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ এম এ মতিন সমাবেশে সঞ্চালনা করেন।
এসময় এটিএম আজাহারুল ইসলাম বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। শ্রমজীবি মানুষরাই প্রথম দলে দলে রাসুল (সাঃ) এর নিকট ইসলামের দাওয়াত কবুল করেছেন। শ্রমিকরাই প্রথম ইসলামের পথে শহীদ হয়েছেন। হযরত বেলাল (রাঃ) একজন শ্রমজীবি মানুষ ছিলেন। তিনি হৃদয় দিয়ে ইসলামকে গ্রহন করেছিলেন। এই শ্রমিক সমাজ সততার সাথে শ্রমদিয়ে জীবিকা নির্বাহ করে। ইসলাম দাস প্রথা বাতিল করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছে। সমাজ এবং রাষ্ট্রে ইসলাম কায়েম হলে কেউ অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলতে পারবেনা। জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে ৫ বছরেই দেশ থেকে দারীদ্র মোচন হবে। তিনি দুঃখ করে বলেন, পুজীবাদি রাষ্ট্র ব্যবস্থার কারনে শ্রমিকদের আজ শোষন বঞ্চনার শিকার হহতে হচ্ছে। পাট, চিনি সহ বিভিন্ন শিল্প বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার হযে পড়েছে।গার্মেন্টসের শ্রমিকরা ন্যায্য মজুরী পায়না । একমাত্র ইসলামী শ্রমনীতি এই সংকট দুর করতে পারে।

তিনি বলেন, জনগনের অধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদকে আইনের ভিত্বি দিতে হবে। হাজারো তরুনের রক্তের বিনিময়ে অর্জিত এই ফ্যসিষ্টমুক্ত দেশে জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম সন্ধ্যায় বদরগঞ্জ পৌরসভা এলাকায় কলেজিয়েট হাইস্কুল মিলনায়তনে অপর এক ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )