1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৬ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় পানির মর্টারের সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলম (২৪) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের শিমুলতলী মহিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও নিকটাত্মীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে নিজ বাড়িতে পানির মর্টারের সংযোগ মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ফেরদৌস। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম বলেন, “ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )