1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

রংপুরে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর গ্রামে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আকলিমা বেগম বড় মজিদপুর গ্রামের হাকিমুদ্দিন মন্ডলের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন, পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি জানান, আকলিমা বেগমের বাড়ির একটি ঘরে তিনি একাই বসবাস করতেন। তার বৃদ্ধ স্বামী অন্য একটি ঘরে থাকতেন। শুক্রবার রাতে স্বামী হাকিমুদ্দিন স্ত্রীর ঘরে এসে আকলিমার গলাকাটা লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকান্ডের নানা আলামত সংগ্রহসহ স্থানীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার সকালে আকলিমা বেগমের লাশটি সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।  পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আকলিমা বেগমের ছেলে তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বসবাস করেন। স্থানীয়রা আমাদের খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকান্ডের কারণ অনুসন্ধানসহ জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )