1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৯ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন পাশ্ববর্তী সাদুল্যাহপুর উপজেলার কান্তা নগর এলাকার উত্তর ভাঙ্গা পাড়া গ্রামের রকি উদ্দিনের পুত্র আব্দুল লতিব (৬৫) এবং মিঠাপুকুর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সিরাজ উদ্দিনের পুত্র আব্দুল করিম (৪০)।

স্থানীয়রা জানান, রাতে তারা ট্রান্সফরমার খুলে নীচে নামার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়রা মার ধর করে আটককৃত চোরদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকাজুড়ে বিদ্যুৎ সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )